সাভার পৌর জিয়া পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে আট নং ওয়ার্ডের মেহেদী রানা শহীদ
সাভার পৌর জিয়া পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন সাভার পৌরসভার আট নং ওয়ার্ডের মেহেদী রানা শহীদ । শনিবার ( ৫ সেপ্টেম্বর ) দুপুরে এই কমিটি ঘোষণা করেন ঢাকা - ১৯ ( সাভার - আশুলিয়া ) এর মাননীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু । ঢাকা জেলার অন্তর্গত সাভার পৌরসভা জিয়া পরিষদের নতুন "সভাপতি" হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলেন তিনি । সাভারের প্রবীণ ও সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব, মরহুম হাজী কদম আলী কমিশনারের সুযোগ্য সন্তান মেহেদী রানা শহীদ এই পদ পাওয়ায় সাভার পৌরসভার আট নং ওয়ার্ডসহ পুরো এলাকা জুড়ে বইছে আনন্দের হাওয়া ।তৃণমূলের মাটি ও মানুষের রাজনীতি থেকে উঠে আসা মেহেদী রানা শহীদ ছাত্রজীবন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজপথে থেকেছেন । সাভার পৌরসভা ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক এবং আট নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি তিনি । গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি স্বৈরাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিটি সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন ।কেবল রাজনৈতিক অঙ্গনেই নয় সামাজিক, ধর্মীয় ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে তাঁর অবদান অনেক ।আরও পড়ুন, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সিফাতের জামিন নামঞ্জুর তিনি সাভারের আট নং ওয়ার্ডের একাধিক স্বনামধন্য স্কুল, মাদ্রাসা , কলেজ এবং সামাজিক ও ক্রীড়া ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন ।নতুন দায়িত্ব প্রাপ্তির পর মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করেছেন মেহেদী রানা শহীদ। একই সাথে তিনি সাভার-আশুলিয়ার গণমানুষের আস্থার প্রতীক, ঢাকা-১৯ আসনের তিন বারের সফল সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, জিয়া পরিষদ ঢাকা জেলা শাখার সুযোগ্য সভাপতি মোহাম্মদ আনিস উর রহমান, সাধারণ সম্পাদক আবদুর রহমান সহ জাতীয়তাবাদী জিয়া পরিষদের সকল স্তরের নেতৃবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন । পারিবারিক গৌরবোজ্জ্বল ইতিহাস, সমাজসেবায় আত্মনিয়োগ এবং দীর্ঘ রাজনৈতিক ত্যাগের কারণে আসন্ন সাভার পৌরসভা নির্বাচনে মেহেদী রানা শহীদ আট নং ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচন করবেন । রাজনৈতিক এই নতুন অধ্যায় ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে মেহেদী রানা শহীদ বলেন, " আজকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব যেন আমি সঠিকভাবে পালন করতে পারি । এই দায়িত্ব পালনে আমি সকলের সহযোগিতা চাই । আমি আগামী সাভার পৌরসভা নির্বাচনে আট নং ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচন করবো । সাভার পৌরসভার আট নং ওয়ার্ডের সম্মানিত মুরব্বি, যুবসমাজ ও সাধারণ ভোটারদের ভালোবাসাই আমার মূল শক্তি । বিগত দিনে আমার পরিবারের লোকজন এই আট নং ওয়ার্ডের মানুষের সেবায় নিয়োজিত ছিল এবং ভবিষ্যতে তারই ধারাবাহিকতায় আমি সকলের পাশে থেকে মানুষের সেবা করতে চাই " ।