দৈনিক সংবাদ দিগন্ত

বাসন থানার বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাইকারীসহ ৮ জন গ্রেফতার

গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি মামলার এক সন্দিগ্ধ আসামী, জিএমপি অধ্যাদেশের একাধিক আসামী, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারার আসামী এবং জিআর পরোয়ানাভুক্ত আসামীসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ১৫ জুলাই ২০২৬ তারিখে বাসন থানা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ এবং কুখ্যাত ছিনতাইকারী হিসেবে পরিচিত নূর মোহাম্মদ (১৯)কে গ্রেফতার করা হয়। তার বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার পাগলা বাজার এলাকায় হলেও বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দনা (চান্না বুড়ির মোড়) এলাকায় বসবাস করতেন।আরও পড়ুন, সিরাজগঞ্জে ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদ দ্রুত গঠনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিতএছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) অধ্যাদেশে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় শেখ নাহিদ ওরফে শফিক (২২), মোঃ সাইফ উদ্দিন (৩৫), মোঃ রফিকুল ইসলাম (৩৫), আইরিন আক্তার (২৩) এবং শারমিন আক্তার (২৮)-কে।অভিযানে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় মোঃ আলমগীর (৪২)-কে গ্রেফতার করা হয়। পাশাপাশি জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ সুমন মিয়াকেও আটক করা হয়।বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, সন্ত্রাস, ছিনতাই, মাদক ও পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বাসন থানার বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাইকারীসহ ৮ জন গ্রেফতার