দৈনিক সংবাদ দিগন্ত

মিয়ামিতে ফিরছে বার্সার এমএসএন মেসি সুয়ারেজের সঙ্গে নেইমার

ফুটবল বিশ্বে আবারও আলোচনায় বার্সেলোনার বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ী। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের।মেসি ও সুয়ারেজ বর্তমানে ইন্টার মিয়ামির সতীর্থ। নেইমারও যদি শেষ পর্যন্ত এই ক্লাবে যোগ দেন, তাহলে প্রায় এক দশক পর একই দলের জার্সিতে আবারও দেখা যাবে মেসি, সুয়ারেজ ও নেইমারকে।২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনার আক্রমণভাগে এই তিন তারকার সমন্বয় ছিল বিশ্ব ফুটবলের অন্যতম ভয়ংকর শক্তি। তাদের অসাধারণ পারফরম্যান্সে বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগসহ একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছিল।তবে ২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জাওয়ার পর ভেঙে যায় ঐতিহাসিক ‘এমএসএন’ ত্রয়ী। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিন তারকাকে আর একই দলের হয়ে খেলতে দেখা যায়নি।এবার সেই অপেক্ষার অবসান হতে পারে যুক্তরাষ্ট্রে।আরও পড়ুন.ব্যাটে-বলে রশিদের ঝড়, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আফগানরাব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টার মিয়ামির সহ-মালিক ডেভিড বেকহাম নেইমারকে দলে ভেড়ানোর চেষ্টা করতে পারেন।নেইমারের মিয়ামিতে যাওয়ার গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছেন সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফেলিপে মেলো। তার দাবি, নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে ব্রাজিলিয়ান এই তারকা ইন্টার মিয়ামিতে যেতে পারেন। এমনকি আগামী জানুয়ারি থেকেই তাকে মিয়ামির জার্সিতে দেখা যেতে পারে বলেও জানিয়েছেন তিনি। তবে এটি এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য নয়।নেইমার নিজেও ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তি ডিসেম্বর পর্যন্ত। এরপর তিনি কোথায় যাবেন, সান্তোসেই থাকবেন, নাকি ক্যারিয়ার নিয়ে অন্য সিদ্ধান্ত নেবেন—তা এখনো অনিশ্চিত।তাই আপাতত মেসি-সুয়ারেজ-নেইমারের পুনর্মিলন শুধুই সম্ভাবনা। তবে নেইমার মিয়ামিতে গেলে ফুটবলপ্রেমীরা আবারও উপভোগ করতে পারবেন বিশ্বের অন্যতম জনপ্রিয় ত্রয়ী ‘এমএসএন’-এর নতুন অধ্যায়।

মিয়ামিতে ফিরছে বার্সার এমএসএন মেসি সুয়ারেজের সঙ্গে নেইমার