সাহসিকতার স্বীকৃতি: ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ফায়ার কর্মকর্তা কটিয়াদীরের লেলিন
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ফায়ার কর্মকর্তা হিসেবে সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের কৃতি সন্তান সৈয়দ মনিরুল ইসলাম লেলিন। তিনি বর্তমানে ঢাকা বিভাগের বারিধারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।দায়িত্ব পালনে সাহসিকতা, নিষ্ঠা, কর্মদক্ষতা ও মানবিকতার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন। অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন তিনি।পেশাগত দায়িত্ব পালনে তাঁর সাহসিকতা, সততা ও নিষ্ঠা তাঁকে একজন দক্ষ ও দায়িত্বশীল ফায়ার কর্মকর্তা হিসেবে পরিচিত করেছে। ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ফায়ার কর্মকর্তা হিসেবে তাঁর এ অর্জনে পরিবারসহ কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মানুষ আনন্দিত ও গর্বিত।আরও পড়ুন, টুঙ্গিপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালাএ বিষয়ে সৈয়দ মনিরুল ইসলাম লেলিনের ছোট ভাই ও চ্যাম্পিয়ন গ্রুপের চেয়ারম্যান সৈয়দ জাকিরুল ইসলাম পলাশ বলেন, “আমার বড় ভাইয়ের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত দায়িত্বশীল, সাহসী ও মানবিক মানুষ। মানুষের বিপদে সবসময় এগিয়ে যাওয়ার মানসিকতা তাঁর মধ্যে ছিল। অগ্নিকাণ্ড ও দুর্যোগের মুহূর্তে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় তিনি যে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন, আজকের এই সম্মাননা তারই স্বীকৃতি।”তিনি আরও বলেন, “এই সম্মান শুধু আমার ভাইয়ের ব্যক্তিগত অর্জন নয়, এটি আমাদের পুরো পরিবারের জন্য অত্যন্ত গর্বের এবং কটিয়াদীবাসীর জন্যও আনন্দের বিষয়। আমরা তাঁর জন্য সবার কাছে দোয়া কামনা করি, যেন ভবিষ্যতেও তিনি সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে দেশের মানুষের সেবায় দায়িত্ব পালন করতে পারেন।”ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ফায়ার কর্মকর্তা হিসেবে সৈয়দ মনিরুল ইসলাম লেলিনের এ অর্জনে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি তাঁর কর্মদক্ষতা ও মানবিকতার মাধ্যমে দেশের ফায়ার সার্ভিসের সুনাম আরও উজ্জ্বল করবেন।