দৈনিক সংবাদ দিগন্ত

বেইজিং সফরে শেহবাজ শরিফ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও শান্তি প্রচেষ্টাকে কেন্দ্র করে চীন ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব বেইজিংয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ২৩ থেকে ২৬ মে পর্যন্ত চীন সফর করবেন। এই সফরে তিনি চীনের নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।আরও পড়ুন, যুদ্ধ থামলেও থামবে না সংকট! ইরান যুদ্ধের ‘অদৃশ্য বিল’ গুনবে বিশ্বচীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীন পাকিস্তানের সঙ্গে যৌথভাবে গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী। একই সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের মধ্যস্থতামূলক ভূমিকার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বেইজিং।আরও পড়ুন, ইউরেনিয়াম বিদেশে পাঠাবে না ইরান, কঠোর বার্তা মোজতবা খামেনিরসম্প্রতি পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। সেই ধারাবাহিকতায় পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও বর্তমানে তেহরান সফরে রয়েছেন।আরও পড়ুন, পুনর্নির্বাচনে ফলতা আসনে ৮৬% ভোট রেকর্ডএদিকে সাম্প্রতিক সময়ে বেইজিংয়ে একের পর এক বিশ্বনেতার সফর কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের পর এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, চীনের ভূরাজনৈতিক ভূমিকা এবং মধ্যপ্রাচ্য সংকটে নতুন কূটনৈতিক সমীকরণ গড়ে উঠছে।

বেইজিং সফরে শেহবাজ শরিফ