দৈনিক সংবাদ দিগন্ত

শেষ মুহূর্তে বালোগুনের নাটকীয় প্রত্যাখ্যান

দলবদলের শেষ দিনে নাটকীয়তার চূড়ান্ত দেখা গেল এভারটনে। ফরাসি ক্লাব মোনাকো থেকে ৪০ মিলিয়ন পাউন্ডে মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগুনকে দলে ভেড়ানোর সব প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছিল ইংলিশ ক্লাবটি। কিন্তু চুক্তিপত্রে সই হয়ে যাওয়ার পরও শেষ মুহূর্তে আচমকাই সিদ্ধান্ত বদলে ফেলেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার।ফিঞ্চ ফার্ম প্রশিক্ষণ কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা ও চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করার পর্যায়ে গিয়ে এভারটনের প্রস্তাব থেকে সরে দাঁড়ান বালোগুন। তার এমন সিদ্ধান্তে শেষ মুহূর্তে ভেস্তে যায় পুরো চুক্তি।ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনায় স্ট্রাইকার বেতো চলে যাওয়ার পর আক্রমণভাগ শক্তিশালী করতে বালোগুনকে দলে নেওয়ার উদ্যোগ নেয় এভারটন। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের জোশুয়া জার্কজি এবং অ্যাস্টন ভিলার ট্যামি আব্রাহামকে দলে নেওয়ার চেষ্টা করেছিল ক্লাবটি। তবে কোনো পক্ষকেই রাজি করানো সম্ভব হয়নি।ফলে শেষ ভরসা হিসেবে বালোগুনের ওপর নির্ভর করেছিল এভারটন। কিন্তু শেষ মুহূর্তে তাঁর সিদ্ধান্ত বদলে যাওয়ায় দলবদলের শেষ দিনে বড় ধাক্কা খেতে হয়েছে মার্সিসাইডের ক্লাবটিকে।আড়ও পড়ুন,থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে এশিয়া কাপে পাকিস্তানের জয়তবে বালোগুনকে হারানোর হতাশার মধ্যেই এভারটন সমর্থকদের জন্য স্বস্তির খবর হয়ে আসে জ্যাক গ্রিলিশের প্রত্যাবর্তন। ম্যানচেস্টার সিটি থেকে এক মৌসুমের ধারে আবারও এভারটনে যোগ দিয়েছেন ৩০ বছর বয়সী এই ইংলিশ তারকা।২০২৫-২৬ মৌসুমেও ধারে এভারটনের হয়ে খেলেছিলেন গ্রিলিশ। ২০ ম্যাচে করেছিলেন দুই গোল ও ছয়টি অ্যাসিস্ট। যদিও পায়ের চোটের কারণে জানুয়ারিতেই শেষ হয়ে যায় তাঁর মৌসুম। এরপরও গুডিসন পার্কের সমর্থকদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।এভারটনে ফেরার পর উচ্ছ্বাস প্রকাশ করে গ্রিলিশ বলেন, ফুটবল কিংবা জীবনে ভালোবাসা পেলে সেরাটা দেওয়া সম্ভব। কোচ, সতীর্থ এবং বিশেষ করে সমর্থকদের কাছ থেকে পাওয়া ভালোবাসার কথাও স্মরণ করেন তিনি।চোট কাটিয়ে সম্প্রতি ম্যানচেস্টার সিটির একাদশেও দেখা গিয়েছিল গ্রিলিশকে। তবে শেষ পর্যন্ত আবারও এভারটনের কোচ ডেভিড ময়েসের অধীনে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।একদিকে বালোগুনের শেষ মুহূর্তের ‘না’, অন্যদিকে গ্রিলিশের প্রত্যাবর্তন—দলবদলের শেষ দিনে এভারটনের জন্য তাই একই সঙ্গে হতাশা ও স্বস্তির গল্প হয়ে থাকল।

শেষ মুহূর্তে বালোগুনের নাটকীয় প্রত্যাখ্যান