ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে রোববার থেকে শুরু পাঠদান
গ্রীষ্মকালীন অবকাশ এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত দীর্ঘ ছুটি শেষে আগামীকাল রোববার (৭ জুন) থেকে দেশের স্কুল-কলেজগুলোতে পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে। টানা ১৬ দিনের বিরতির পর আবারও শ্রেণিকক্ষে ফিরবে লাখো শিক্ষার্থী।শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষাপঞ্জি অনুযায়ী, গত ২৪ মে থেকে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছিল। ঈদের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পেয়েছে।নির্ধারিত ছুটির মেয়াদ শেষ হওয়ায় সরকারি ও বেসরকারি স্কুল,আরও পড়ুন, দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চপর্যায়ের সভা কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রোববার থেকে নিয়মিত শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও ইতোমধ্যে পাঠদান শুরুর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।অন্যদিকে দেশের মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি আরও কিছুদিন বহাল থাকবে। মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, ১১ জুন পর্যন্ত ছুটি চলবে। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ১৪ জুন রোববার থেকে আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে পাঠদান শুরু হবে।শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীদের পাঠাভ্যাসে ফিরে আসতে কিছুটা সময় লাগলেও নতুন উদ্যমে শিক্ষাকার্যক্রম শুরু হবে। একই সঙ্গে আসন্ন পরীক্ষার প্রস্তুতিতেও শিক্ষার্থীরা মনোযোগী হবে।আরও পড়ুন , আজ শনিবার থেকে সংসদ ভবন এলাকায় সমাবেশ-মিছিল বন্ধ, জারি নিরাপত্তা নির্দেশনা