দৈনিক সংবাদ দিগন্ত

চকরিয়া ও পেকুয়ায় বন্যার পানিতে ডুবে শিশু ও কিশোরের মৃত্যু ২

কক্সবাজারের  চকরিয়া ও পেকুয়ায় বন্যার পানিতে ডুবে শিশু ও কিশোর দুইজনের  মৃত্যু হয়েছে। শনিবার  উপজেলার সদর ইউপির বলিরপাড়া এলাকায় ও চকরিয়ার কৈয়ারবিল খোজাখালীতে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুটির নাম মুশফিকুর রহিম। সে একই এলাকার সৌদি প্রবাসী  নাছিরের শিশু সন্তান । অপরদিকে চকরিয়ার কৈয়ারবিলের  জলদাস পাড়ার সাজিদ দাস (১২)  সেই তুফান দাসের ছেলে। আরও  পড়ুন, সাংবাদিক নেতা এম কাজল খানের ওপর হামলার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভস্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বাড়ির লোকজনের কাজে ফাঁকে   অগোচরে শিশুটি বাড়ির উঠানে বন্যার পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির পর  উঠানের পানিতে ভাসমান অবস্থায় শিশুকে দেখতে পায়৷ দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  এদিকে চকরিয়া উপজেলার  কৈয়ারবিলে সাজিদ দাস  শনিবার রাতে পানিতে পড়ে নিখুজ রয়েছে। রবিবার পর্যন্ত তার সন্ধান মেলেনি বলে জানা গেছে। 

চকরিয়া ও পেকুয়ায় বন্যার পানিতে ডুবে   শিশু ও কিশোরের  মৃত্যু ২