দৈনিক সংবাদ দিগন্ত

৫০০ ছুঁই ছুঁই নিয়ন্ত্রণের বাইরে হাম পরিস্থিতি, প্রতিদিন বাড়ছে শিশুমৃত্যু

দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব এখন বড় ধরনের জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। সংক্রমণের পাশাপাশি আশঙ্কাজনকভাবে বাড়ছে শিশুমৃত্যুও।স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে।এর মধ্যে ৮৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছিল এবং ৪১৪ শিশু উপসর্গ নিয়ে মারা গেছে। রাজধানী ঢাকাতেই সবচেয়ে বেশি ২১০ শিশুর মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২৬১ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০ জনে।আরও  পড়ুন , নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আক্রান্তদের ৮১ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু।বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান, রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় দেরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অনেক শিশু নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও অক্সিজেন সংকটে মারা যাচ্ছে।সরকার ইতোমধ্যে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে। এক কোটি ৮৩ লাখের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শুধু টিকা নয়—পুষ্টি, অক্সিজেন সাপোর্ট ও উপজেলা পর্যায়ে দ্রুত চিকিৎসা নিশ্চিত করাও জরুরি।বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালে হামে মৃত্যুর সংখ্যায় এখন বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ।আরও  পড়ুন , দুপুরের মধ্যে ৯ জেলায় বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

৫০০ ছুঁই ছুঁই নিয়ন্ত্রণের বাইরে হাম পরিস্থিতি, প্রতিদিন বাড়ছে শিশুমৃত্যু