বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। আর জয়ের পর সামাজিক মাধ্যমে এক লাইনের বার্তায় শিরোপা জয়ের ইঙ্গিত দিলেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল।সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেন ১৮ বছর বয়সী Lamine Yamal। নিজের গতিময় ফুটবলে আদায় করেন পেনাল্টি, জালের দেখা পেলেও অফসাইডের কারণে বাতিল হয় তার গোল। ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে উদযাপনে মাতেন এই তরুণ ফরোয়ার্ড।জয়ের পর ইনস্টাগ্রামে ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করে ইয়ামাল লেখেন, "nuevayol vamos por ti", যার বাংলা অর্থ—"নিউইয়র্ক,আরও পড়ুন, অবশেষে ইংল্যান্ডের মুখোমুখি মেসি আমরা আসছি।"এই বার্তায় স্পষ্ট হয়ে ওঠে স্পেনের আত্মবিশ্বাস। ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। ইতিহাসে এটি তাদের দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল।আগামী রোববার নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। সেখানে স্পেনের প্রতিপক্ষ হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।ফাইনালের আগে ইয়ামালের এক লাইনের বার্তাই যেন স্পেনের লক্ষ্য স্পষ্ট করে দিয়েছে—নিউইয়র্কে গিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।