জাতীয় সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশনের বিরতির সময় শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তাদের পড়াশোনার খোঁজখবর নেন এবং ভবিষ্যতে দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মীর শাহে আলম এবং আরো পড়ুন , "৭২ ঘণ্টার বন্যা সতর্কতা, ঝুঁকিতে ১২ জেলা"অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।সংসদ অধিবেশন দেখার কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি চারজন বিদেশি শিক্ষার্থীও সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পান।তারা সংসদ ভবনের স্থাপত্য, লাইব্রেরি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং পরে সংসদের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে সাক্ষাৎ করলে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগ তরুণদের সংসদীয় গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জানার সুযোগ আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।