ঝিনাইদহের মহেশপুরে ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকালে মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন। আরও পড়ুন, মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত যাওয়ার চেষ্টা,নারী শিশুসহ ৮ জন আটকঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা মাইনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাইদ খান ও উপজেলা একাডেমি সুপার ভাইজার আমির হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের অভিভাবক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফল ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্ধসঢ়;বান জানান।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।