মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাস আগের চেয়ে সুস্থ
মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছে দলীয় সূত্র। সোমবার এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।আরও পড়ুন, ২৬ বছর পর জনতা ব্যাংক কেলেঙ্কারির রায়ে পাঁচ কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ডতিনি জানান, বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাস সীমিত পরিসরে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমের দিকে ফিরছেন।আরও পড়ুন, প্রবাসী টাকায় বিলাসি জীবন, পরকীয়ায় নিঃশেষ পরিবারপরিবারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, ঈদের আগেই তিনি দেশে ফিরতে পারেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা এবং তার শারীরিক অবস্থা বিবেচনা করেই দেশে ফেরার বিষয়টি নির্ধারণ করা হবে।আরও পড়ুন, মাদারীপুরের কালকিনিতে মা ও ছেলেসহ তিনজন মাদক ব্যবসায়ী আটকদলীয় নেতারা জানান, মহান আল্লাহর রহমতে তিনি আগের তুলনায় ভালো আছেন এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন। তারা দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন, প্রয়োজনীয় চিকিৎসা শেষে তিনি শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।