দৈনিক সংবাদ দিগন্ত

মধ্যনগরে সরস্বতী পূজা পরিদর্শনে ওসি শাহাবুদ্দিন

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ও থানা সদর ইউনিয়নের বিভিন্ন সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শন করছেন পুলিশ প্রশাসন। গত শুক্রবার (২৩ জানুয়ারি) দিনব্যপি হিন্দু ধর্মলম্বিদের বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এলাকার হিন্দুদের ধর্মীয় আচরণ বিধি বিধান পালনের জন্য কঠোর নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন মধ্যনগর থানার পুলিশ। তাছাড়া ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন পিপিএম, হিন্দু ধর্মালম্বী সনাতনী ধর্মপ্রাণ ভক্তদের সাথে মতবিনিময় করেন। পরিশেষে সন্ধ্যা ৭ টার দিকে ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন সঙ্গীয় ফোর্স সহ সদর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব নিবাস রনজন সরকারের নিজ বাড়ির পূজা মন্ডপ পরিদর্শন করছেন। এসময় পূজা উদযাপন ফ্রন্ট কমিটির নেতা নিবাস সরকার বলেন উপজেলার সবকটি পূজা শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে । আরও পড়ুন, নুর আবদুল্লাহ হত্যাকাণ্ড মামলায় পুলিশের বিরুদ্ধে নিরীহদের হয়রানির অভিযোগএছাড়াও সার্বিক নিরাপত্তা রক্ষায় মধ্যনগর থানা প্রশাসন সর্বদাই সক্রিয় ভূমিকা রেখেছে । এবং আগামীদিনেও ধর্মীয় অনুষ্ঠান শান্তি পূর্ণ ভাবে পালন করতে, পুলিশি সেবায় নিয়োজিত থাকবে বলে আশাকরি। পূজা পরিদর্শনকালে অফিসার ইনচার্জ একেএম শাহাবুদ্দিন শাহীনের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, মধ্যনগর থানার এসআই বিকাশ সরকার, এসআই মোঃ রউফ,এসআই মোঃ আলমগীর এসআই ইউসুফ প্রমূখ।

মধ্যনগরে সরস্বতী পূজা পরিদর্শনে ওসি শাহাবুদ্দিন