জিয়ার শাহাদতবার্ষিকীতে দুস্থদের খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।আরও পড়ুন, জাতিসংঘের নিহতের সংখ্যা ‘ভুল’, ওএইচসিএইচআরকে শেখ হাসিনার চিঠিজিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর মোট ১৬টি গুরুত্বপূর্ণ স্থানে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হবে।আরও পড়ুন, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে মাজারে তারেক রহমানের শ্রদ্ধাকর্মসূচির আওতায় মানিক মিয়া এভিনিউ, শ্যামলী স্কয়ার, সরকারি বাংলা কলেজ এলাকা, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড, ফুজি ট্রেড সেন্টার, জোড়পুকুর খেলার মাঠ, বাংলাবাজার, যাত্রাবাড়ী, জুরাইন ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় সহায়তা কার্যক্রম পরিচালিত হবে।আরও পড়ুন, ৪১৯ হাজি নিয়ে দেশে পৌঁছাল হজের প্রথম ফিরতি ফ্লাইটআয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় দলীয় নেতাকর্মী এবং স্থানীয় বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশ নেওয়া অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।