দৈনিক সংবাদ দিগন্ত

শারদীয় দুর্গাপূজায় সাভারবাসীকে শুভেচ্ছা জানালেন মো. তমিজ উদ্দিন

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সাভার উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাভার উপজেলা পরিষদ থেকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মোঃ তমিজ উদ্দিন । দুর্গা পূজা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বক্তব্যে মোঃ তমিজ উদ্দিন বলেন " দুর্গা পূজা আমাদের দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব । এ উৎসব সনাতন ধর্মাবলম্বী সহ আমাদের সকলের মাঝে এক আনন্দের বার্তা নিয়ে আসে । এই উৎসবের আনন্দ সকল ধর্মের মানুষের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করে " । এসময় তিনি আরও বলেন  " ধর্ম ভিন্ন হলেও উৎসব এবং আনন্দের রং কিন্তু একই । একটি অসাম্প্রদায়িক সমাজ গড়ে তুলতে হলে সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে ।আরও পড়ুন, গাজীপুরে আগুনে পুড়ল তিন ঝুট গুদামের মালামাল ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সমান ভালোবাসা ও সহমর্মিতার মধ্য দিয়ে গড়ে তুলতে হবে সুন্দর একটি সমাজ । আমারা সবাই সহযোগিতা করলে সনাতন ধর্মাবলম্বী ভাই - বোনেরা তাদের পূজা সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে । আমরা সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করার চেষ্টা করবো  "। পূজা পালনের দিনগুলোতে সাভার উপজেলার প্রতিটি পূজা মন্ডপে যেন কেন ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে এ বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানান মোঃ তমিজ উদ্দিন । আগামী সাভার উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আবারও জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন মোঃ তমিজ উদ্দিন । এজন্য তিনি সব সময়  মানুষের কাছে যাচ্ছেন এবং ছোট - বড় সকলের দোয়া নিচ্ছেন ।  সবাইকে তিনি আবারও দুর্গা পূজার শুভেচ্ছা ও ভালোবাসা জানান ।

শারদীয় দুর্গাপূজায় সাভারবাসীকে শুভেচ্ছা জানালেন মো. তমিজ উদ্দিন