দৈনিক সংবাদ দিগন্ত

মেহেন্দিগঞ্জে লুডু খেলায় তর্ক, হাতুড়িপেটায় যুবকের মৃত্যু

বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে বন্ধুর হাতুড়ির আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বন্ধুকে আটক করেছে পুলিশ।শনিবার বিকেলে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. আল আমিন শাকিল (২৭) ওই গ্রামের শাহজাহান পন্ডিতের ছেলে। আটক সাইফুল ইসলাম মাতুব্বর (২৭) একই এলাকার আলম মাতুব্বরের ছেলে।নিহতের স্বজনদের ভাষ্য, বাড়ির কাচারি ঘরে কয়েকজন বন্ধু মিলে লুডু খেলছিলেন।আরও পড়ুন, হাঁটু পানি, বন্ধ জীবিকা জলাবদ্ধতায় অবরুদ্ধ সাতক্ষীরা এ সময় খেলা দেখতে থাকা সাইফুলের সঙ্গে শাকিলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাইফুল হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত সাইফুলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনউদ্দিন জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মেহেন্দিগঞ্জে লুডু খেলায় তর্ক, হাতুড়িপেটায় যুবকের মৃত্যু