মাদারীপুরেে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার
মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলায় এজাহারনামীয় তিন আসামিকে আটক করেছে মাদারীপুর সদর মডেল থানার অন্তর্গত শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকষ টিম। মাদারীপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে আরও পড়ুন, সাতক্ষীরায় মর্মান্তিক ঘটনা: শিশুর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারীশ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মো: সাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে বুধবার (২১ জুলাই) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়ি থেকে তাদের আটক করেন।আটককৃতরা হলেন: ১. খোকন বেপারি (লামিয়ার শ্বশুর) ২. রিংকি (লামিয়ার ননদ)৩. লিমা (লামিয়ার ননদ) লামিয়া হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।