দৈনিক সংবাদ দিগন্ত

পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

"জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা ''এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায়  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষ রোপণ  কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ৯ টায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে  উপজেলা পরিষদ সভাকক্ষে  সহকারী কমিশনার (ভুমি ) মোছাঃ শাহনাজ পারভিন  বিশ্ব পরিবেশ দিবসের  তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে সভাপতির বক্তব্য রাখেন। থ্রাইভ প্রকল্পএর কর্মকর্তা মোঃ লুৎফর রহমান রাফিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন  পি এফ জি কোঅর্ডিনেটর মোঃ সাজেদুর রহমান( দুলাল), আরও  পড়ুন, আম খাওয়ানোর প্রলোভনে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবকহাঙ্গার প্রজেক্টের কর্মকর্তা মাসুদ রানা, পরিবেশ কর্মী ও ইয়ূথ এন্ডিং হাঙ্গার নওগাঁ জেলার সাবেক কো-অডিনেটর মোঃ শাহারিয়ার শাকিল। এসময় উপস্থিত ছিলেন  নজিপুর পৌরসভার  ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আপেল মাহমুদ, পত্নীতলা জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক মাসুদ রানা,  সহ হাঙ্গার প্রজেক্ট এবং থ্রাইভ প্রকল্পের  সিডিও প্রকল্প অংশগ্রহণকারী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ ।এর আগে সকালে নজিপুর কারিগরি কলেজ মোড় এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করে একটি  র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত