বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে পারমাণবিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।আরো পড়ুন , হজে আরও ২ বাংলাদেশির মৃত্যু, চলতি মৌসুমে মৃতের সংখ্যা বেড়ে ৬সাক্ষাৎকালে উভয় পক্ষ পারমাণবিক শক্তি, প্রযুক্তি, জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে।এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন, সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক দুই দেশের কৌশলগত ও জ্বালানি সহযোগিতায় নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।