দৈনিক সংবাদ দিগন্ত

বাপ্পি–মাহির ‘অন্যরকম ভালোবাসা’

এক সময়ের জনপ্রিয় সিনেমা জুটি বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহি অভিনীত রোমান্টিক সিনেমা ‘অন্যরকম ভালোবাসা’ আজ প্রচারিত হবে চ্যানেল আইয়ে।সিনেমাটি পরিচালনা করেছেন শাহীন সুমন এবং এটি নির্মিত হয়েছে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে। বাপ্পি ও মাহির পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন অমিত হাসান, সারা জেরিনসহ আরও অনেকে।ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং আবেগঘন গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি এক সময় দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। আরও  পড়ুন, তানজিন তিশার ফেরাবাপ্পি–মাহির পর্দার রসায়নও ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।চ্যানেল আইয়ের অনুষ্ঠানসূচি অনুযায়ী, ‘অন্যরকম ভালোবাসা’ আজ বিকাল ৩টা ০৫ মিনিটে প্রচারিত হবে।যারা পুরোনো বাংলা সিনেমার জনপ্রিয় এই জুটিকে আবারও পর্দায় দেখতে চান, তাদের জন্য এটি হতে পারে বিকেলের বিশেষ বিনোদনের আয়োজন।আরও বিনোদন সংবাদ জানতে সঙ্গে থাকুন সংবাদ দিগন্তের সঙ্গে।

বাপ্পি–মাহির ‘অন্যরকম ভালোবাসা’