দৈনিক সংবাদ দিগন্ত

জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের রেশনিং বা সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রবিবার জাতীয় সংসদে তিনি এ তথ্য জানান।কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আরো পড়ুন , বিরতির পর সংসদে কার্যক্রম পুনরায় শুরুজরুরি সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।তিনি বলেন, পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ সব জরুরি বাহিনীর জ্বালানি সরবরাহে আর কোনো নিষেধাজ্ঞা নেই।সংসদে তেল সংকট ও পুলিশের টহল কমে যাওয়ার বিষয়ে উদ্বেগ ওঠার পর প্রধানমন্ত্রী বিষয়টি স্পষ্ট করেন।তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের চলাচল নির্বিঘ্ন করা।

জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান