সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কসবার রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ইউসুফ মিয়া (রেমিট্যান্স যোদ্ধা) এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদে এ দুর্ঘটনা ঘটে।আরও পড়ুন, মাদারগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানানিহত ইউসুফ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মন্দাবাগ গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত তিতন মিয়ার ছেলে।আরও পড়ুন, মহেশপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণনিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে জীবিকার তাগিদে পরিবারের মুখে হাসি ফোটাতে সৌদি আরবে যান ইউসুফ মিয়া। তিনি রিয়াদে একটি কর্মস্থলে কর্মরত ছিলেন। শনিবার কর্মস্থলের দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।আরও পড়ুন, পাঁচবিবিতে মাদক প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতা রাব্বির উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনইউসুফ মিয়ার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর পরিবারে মা ও স্ত্রী রয়েছেন বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।