স্থানীয় সরকার নির্বাচনে নতুন নিয়ম, কেন্দ্র চূড়ান্ত হবে আরও আগে
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্র নির্ধারণের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। এখন থেকে সব স্থানীয় সরকার নির্বাচনে ভোটের ২৫ দিন আগেই চূড়ান্ত করা হবে ভোটকেন্দ্রের তালিকা।নির্বাচন কমিশন ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ সংশোধন করেছে। নতুন নীতিমালা অনুযায়ী, জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনেও ভোটগ্রহণের ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে হবে।এর আগে এ দুই ধরনের নির্বাচনের ক্ষেত্রে কেন্দ্র চূড়ান্ত করার সময়সীমা ছিল ভোটের ১৫ দিন আগে। তবে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগে থেকেই ২৫ দিন আগে কেন্দ্র চূড়ান্ত করার আরো পড়ুন , আগামীকাল প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলবিধান ছিল। এবার সব স্থানীয় সরকার নির্বাচনের জন্য একই নিয়ম কার্যকর হলো।সংশোধিত নীতিমালায় বুথ ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রতি ৬০০ জন পুরুষ ভোটারের জন্য একটি এবং প্রতি ৫০০ জন নারী ভোটারের জন্য একটি বুথ রাখার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।এদিকে নির্বাচন কমিশন আগামী আগস্টের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে।এ লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সীমানা পুনর্নির্ধারণের কাজ দ্রুত শেষ করতে সরকারকে চিঠি দিয়েছে ইসি। একই সঙ্গে প্রতিটি প্রতিষ্ঠানের প্রথম সভার তারিখও চাওয়া হয়েছে।বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। নতুন নীতিমালা ও প্রস্তুতির মাধ্যমে নির্বাচন আয়োজন আরও সুশৃঙ্খল হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।