দৈনিক সংবাদ দিগন্ত

লামা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবান জেলার লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ জুলাই ২০২৬ইং তারিখ উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সহায়তা বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের মাধ্যমে বন্যাকবলিত মানুষের হাতে তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মার্মা, আরও পড়ুন. কালিয়াকৈর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট মামুন মিয়া, অ্যাডভোকেট জাহাঙ্গীর, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।' সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তারা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।'ত্রাণ বিতরণকালে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে চাউল বিতরণ করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন।'

লামা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়