যুক্তরাজ্যের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ম্যারেড অ্যাট ফার্স্ট সাইট ইউকে’ ঘিরে গুরুতর ধর্ষণ ও যৌন অসদাচরণের অভিযোগ উঠেছে। অভিযোগের পর শোটি বন্ধ করে দিয়েছে চ্যানেল ফোর। আরও পড়ুন, এবার হজের খুতবা দেবেন শেখ আলি আল হুজাইফিব্রিটিশ গণমাধ্যম বিবিসি প্যানোরামার অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, শুটিং চলাকালীন দুই নারী প্রতিযোগী তাঁদের অন-স্ক্রিন স্বামীদের মাধ্যমে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। একই সঙ্গে আরেক নারী অভিযোগ করেছেন, ঘুমের মধ্যে তাঁর সম্মতি ছাড়া তাঁর অন-স্ক্রিন সঙ্গী তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।আরও পড়ুন, জুন থেকে ইমাম-পুরোহিতদের সরকারি ভাতা বন্ধ পশ্চিমবঙ্গেভুক্তভোগীদের দাবি, প্রোডাকশন টিম পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং একাধিক অভিযোগ জানানো হলেও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। অন্যদিকে ২০২৩ সালের এক প্রতিযোগীও তাঁর অন-স্ক্রিন সঙ্গীর বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ এনেছেন। ঘটনার পর চ্যানেল ফোর পুরো অনুষ্ঠানটি তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেয় এবং সোশ্যাল মিডিয়া পেজও বন্ধ করে দেয়।আরও পড়ুন, সৌদি আরবে ৮ হাজার সেনা মোতায়েন করেছে পাকিস্তানচ্যানেল ফোর জানিয়েছে, বিষয়টি তদন্তে একটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছে। তবে প্রযোজনা সংস্থা সিপিএল প্রোডাকশনস দাবি করেছে, তাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী ছিল। এদিকে নারী অধিকার সংগঠনগুলো ঘটনার পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।