তারেক রহমান ও রিজভীর জন্য ছাত্রদলের দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির নবনির্বাচিত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল করেছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল।শুক্রবার বাদ আসর রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে আল মারকাজুল ইসলাম অন্ধ মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ডা. লোহানী মো. তাজুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান সুমন বলেন, আন্দোলন-সংগ্রামে দলের প্রতি রুহুল কবির রিজভীর কমিটমেন্ট তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।আরও পড়ুন.বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন জানাবে জামায়াত, সংবাদ সম্মেলন আজ তার যোগ্যতার কারণেই তিনি ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।যুবদল নেতা ডা. লোহানী মো. তাজুল ইসলাম বলেন, রিজভীর নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।সভাপতির বক্তব্যে ডা. তৌহিদুর রহমান আউয়াল রুহুল কবির রিজভীর দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও ছাত্রদলের সঙ্গে তার সম্পৃক্ততার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও রিজভীর দীর্ঘায়ু কামনা করে দেশ ও দলের জন্য তাদের সুস্থতা প্রার্থনা করেন তিনি।দোয়া মাহফিলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল, কেন্দ্রীয় ছাত্রদল, যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।