বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা নাসীরুদ্দীন পাটওয়ারীর
বন্যা পরিস্থিতি, রাষ্ট্রীয় সংস্কার এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার সন্ধ্যায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি দাবি করেন, দেশের দক্ষিণাঞ্চলে মানুষ বন্যায় চরম দুর্ভোগে থাকলেও সরকার পরিস্থিতি মোকাবিলায় যথাযথ গুরুত্ব দিচ্ছে না।তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে নিহতদের বিচার নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রীয় সংস্কারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন প্রয়োজন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের বিচার দাবি করেন তিনি।আরও পড়ুন, 'শুধু সরকারের নয়, সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়াতে হবে' : নাহিদ ইসলামস্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি এককভাবে নির্বাচনে অংশ নেবে। দলের কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল করা হবে বলেও জানান তিনি।সভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও যুবশক্তির নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিশাত আহমেদ। এতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।পথসভা শুরুর আগে সাম্প্রতিক বন্যায় নিহতদের স্মরণে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।