দৈনিক সংবাদ দিগন্ত

ভরাডুবির পর রাজনীতি ছাড়লেন রাজ চক্রবর্তী

রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন টলিউডের জনপ্রিয় নির্মাতা ও পরিচালক রাজ চক্রবর্তী। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে ভরাডুবির পর তিনি সক্রিয় রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। ভোটের ফল প্রকাশের চার দিন পর বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান রাজ। তিনি বলেন, ব্যারাকপুরের মানুষের রায় মাথা পেতে নিলেও রাজনীতির ময়দান আর তার জন্য নয়।আরও পড়ুন, বিতর্কিত গানের ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহিগত ৪ মে ফল ঘোষণার দিন গণনাকেন্দ্র থেকে বের হওয়ার সময় রাজ চক্রবর্তীর দিকে জুতো ও কাদা ছোড়া হয় বলে জানা গেছে। এ সময় কুরুচিপূর্ণ স্লোগানও দেওয়া হয়। একসময় যাদের ভালোবাসা পেয়েছিলেন, তাদেরই একাংশের এমন আচরণ তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।আরও পড়ুন, নেটফ্লিক্সে আসছে সাইফ আলি খানের ‘কর্তব্য’নিজের পোস্টে রাজ লেখেন, তিক্ত অভিজ্ঞতাকে সঙ্গী করেই তিনি আবার সিনেমার জগতে ফিরে যেতে চান। রাজনীতির ‘প্যাক-আপ’ ঘোষণা করে তিনি জানান, এখন থেকে চলচ্চিত্র নির্মাণই হবে তার একমাত্র ধ্যানজ্ঞান। তিনি আরও বলেন, সৃজনশীলতার জগতেই তিনি প্রকৃত সম্মান ও মানসিক শান্তি খুঁজে পান।আরও পড়ুন, আবারও বিশ্বকাপ মাতাতে আসছেন শাকিরা রাজ চক্রবর্তীর এই ঘোষণা টলিউড ও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। অনেকেই মনে করছেন, রাজনীতিতে তার অভিজ্ঞতা ছিল অত্যন্ত কঠিন ও মানসিকভাবে কষ্টদায়ক।

ভরাডুবির পর রাজনীতি ছাড়লেন রাজ চক্রবর্তী