দৈনিক সংবাদ দিগন্ত

রাজৈরে ২০০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল জেলা ডিবি

মাদারীপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ ফজলে এলাহী মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা কালে রাজৈর থানা এলাকা হতে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৫ (পাঁচ) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালে ০১। ২১/১০/২০২৬ খ্রি. বিকাল ১৬.২৫ ঘটিকার সময় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন মহিষমারি সাকিনস্থ জনৈক রঞ্জিত সরকার এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর ধৃত আসামী ০১। বলাই সরকার (৩৪), পিতা-মৃত কেশব সরকার, সাং-মহিষমারি, ২। মোঃ মাজেদ শিকদার (৪৮), পিতা-মৃত জমির শিকদার, সাং-পশ্চিম সরমঙ্গল, উভয় থানা-রাজৈর, জেলা-মাদারীপুদ্বয়ের দখল হতে ১৫০ (একশত পশ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আরও পড়ুন,নাজমুল আলমের বিরুদ্ধে মামলা করবে দুদক২। ২১/১০/২০২৬ খ্রি. রাত ২১.৫০ ঘটিকার সময় মাদারীপুর জেলার মাদারীপুর জেলার রাজৈর থানাধীন চৌরাশি সাকিনস্থ জনৈক গৌরঙ্গ বেপারীর বাড়ীর উত্তর পাশে ফাঁকা জায়গায় ধৃত আসামী ১। সুভাষ বেপারী (৩৬), পিতা- বুদ্ধি বেপারী, ২। বাঁধন মন্ডল (২৭), পিতা- অসীম কুমার মন্ডল, ৩। বিদ্যুৎ মন্ডল (২৭), পিতা- বিনয় মন্ডল, সর্বসাং- চৌরাশি কাকইথোপা, থানা- রাজৈর, জেলা- মাদারীপুরদের দখল হতে ৫০ (পশ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। মোট ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৫ (পাঁচ) জন আসামী গ্রেফতার।উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

রাজৈরে ২০০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল জেলা ডিবি