কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে নতুন পদক্ষেপ
বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানিকে আরও সহজ, দ্রুত এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করতে রাজধানীর গাবতলীতে চালু হচ্ছে ওয়ান-স্টপ রপ্তানি সেবা। আগামীকাল থেকেই ভ্যাপার হিট ট্রিটমেন্ট বা ভিএইচটি সেন্টারে কোয়ারেন্টাইন অফিস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।সোমবার গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের ভিএইচটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।মন্ত্রী জানান, এখন থেকে রপ্তানিকারকেরা একই স্থানে কৃষিপণ্য ধোয়া, প্যাকিং, শোধন এবং কোয়ারেন্টাইন সম্পন্ন করে সরাসরি বিমানবন্দরে পাঠাতে পারবেন। এতে সময় ও ব্যয় দুটোই কমবে।তিনি আরও জানান, আরো পড়ুন , তৃতীয় দিনের পরীক্ষায় অনুপস্থিত ৩৩ হাজার ১২৯ জনবিমানবন্দরে দ্রুত নষ্ট হওয়া কৃষিপণ্যের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত স্বল্পমেয়াদি সংরক্ষণাগার স্থাপন করা হবে। এতে আমসহ বিভিন্ন ফলের গুণগত মান অক্ষুণ্ন থাকবে।মন্ত্রী বলেন, চীন ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে বাংলাদেশ থেকে কাঁঠাল নিয়েছে। এছাড়া জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রও বাংলাদেশের আম আমদানিতে আগ্রহ দেখিয়েছে।বর্তমানে দেশে বছরে প্রায় ২৬ লাখ টন আম উৎপাদন হলেও রপ্তানি বাড়ানোই এখন সরকারের প্রধান লক্ষ্য বলে জানান তিনি।রপ্তানি খরচ কমাতে বাংলাদেশ বিমান এবং আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে কার্গো সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও জানান কৃষিমন্ত্রী।