দৈনিক সংবাদ দিগন্ত

রঞ্জি ট্রফিতে ৪০০ রানের ইতিহাস গড়লেন চিন্ময়

ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাস গড়েছেন মিজোরামের ব্যাটার চিন্ময় সুতার। নাগাল্যান্ডের বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচে ৪০০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। এর মধ্য দিয়ে রঞ্জি ট্রফির ইতিহাসে এক ইনিংসে ৪০০ রান করা দ্বিতীয় ব্যাটসম্যান হওয়ার কীর্তি গড়েছেন এই ক্রিকেটার। মিজোরামের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৫১৭ বল মোকাবিলা করেন চিন্ময়। তাঁর ইনিংসে ছিল ৪৬টি চার ও সাতটি ছক্কা। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫৮১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় মিজোরাম। প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বের দশম ব্যাটসম্যান হিসেবে এক ইনিংসে ৪০০ রান করার কীর্তি গড়েছেন চিন্ময়। এর আগে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা এবং অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডব্লিউএইচ পনসফোর্ড দুবার করে এই কৃতিত্ব অর্জন করেছেন। আরও পড়ুন,নিশ্চিত জয়ের ম্যাচে শ্রীলঙ্কার হার পাকিস্তানের দাপুটে জয়১৯৯৪ সালে ওয়ারউইকশায়ারের হয়ে ডারহামের বিপক্ষে ৫০১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ব্রায়ান লারা। পরে ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটেও অপরাজিত ৪০০ রান করেন তিনি। অন্যদিকে, ১৯২৭ সালে ভিক্টোরিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে ৪৩৭ রান এবং ১৯২৩ সালে তাসমানিয়ার বিপক্ষে ৪২৯ রানের ইনিংস খেলেছিলেন পনসফোর্ড। মুম্বাইয়ের অলরাউন্ডার চিন্ময় সুতার চলতি বছর থেকে মিজোরামের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। এর আগে মুম্বাইয়ের হয়ে কয়েকটি লিস্ট ‘এ’ ম্যাচ খেললেও প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিষেক হয়নি। রঞ্জি ট্রফিতে নিজের প্রথম ম্যাচে মণিপুরের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র এক রানের জন্য সেঞ্চুরি মিস করেন চিন্ময়। সেবার ৯৯ রানে আউট হওয়ার পাশাপাশি প্রথম ইনিংসে করেছিলেন ৩৫ রান। তবে দ্বিতীয় ম্যাচেই সেই আক্ষেপ দারুণভাবে কাটিয়ে উঠে ৪০০ রানের ঐতিহাসিক ইনিংস খেললেন তিনি।

রঞ্জি ট্রফিতে ৪০০ রানের ইতিহাস গড়লেন চিন্ময়