ঈদের দিনে ঢাকায় মেঘ-বৃষ্টির সম্ভাবনা
ভোরে সূর্যের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর আকাশে মেঘের আনাগোনা বেড়েছে। এ অবস্থায় আগামী তিন ঘণ্টার মধ্যে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রপাতেরও শঙ্কা রয়েছে।আরও পড়ুন, দেশের ৭৪ কারাগারে ৮২ হাজার বন্দির ঈদ উদযাপনবৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।আরও পড়ুন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদিআবহাওয়া অধিদপ্তর আরও জানায়, পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভোর ৬টায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আগের দিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।আরও পড়ুন, আজ পবিএ ঈদুল আজহাএদিকে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা সতর্ক বার্তায় বলা হয়েছে, দেশের রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। পরিস্থিতি বিবেচনায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।