দৈনিক সংবাদ দিগন্ত

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: আহত বাংলাদেশির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২২

ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত বাংলাদেশিদের একজন মারা গেছেন। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে।নিহত বাংলাদেশির নাম মো. নুরুল আমিন। বৃহস্পতিবার রাতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।গত বুধবার দক্ষিণ নয়াদিল্লির মালভিয়া নগরের একটি বহুতল ভবনে আগুনের সূত্রপাত হয়। ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ এবং ওপরের তলাগুলোতে হোটেল পরিচালিত হচ্ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে সেখানে থাকা দেশি-বিদেশি অতিথিরা আটকা পড়েন।আরও  পড়ুন, সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক, সভাপতিত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানভারতীয় গণমাধ্যম ও বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ৯ জন ভারতীয় নাগরিক ছাড়াও মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া, উজবেকিস্তান এবং বাংলাদেশের নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন।বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, নিহত নুরুল আমিনের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত দুই বাংলাদেশি পরিবারের সদস্যদের সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে।জানা গেছে, চিকিৎসার উদ্দেশ্যে দিল্লিতে যাওয়া ওই দুই বাংলাদেশি পরিবার হোটেলটিতে অবস্থান করছিলেন। হঠাৎ আগুনে তারা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হন।আরও  পড়ুন, এটি শুধু আমার নয়, বাংলাদেশের বিজয়’ ইউএনজিএ জয়ে খলিলুর রহমান

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: আহত বাংলাদেশির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২২