দৈনিক সংবাদ দিগন্ত

টানা বর্ষণে জলমগ্ন ঢাকা রাতভর বৃষ্টিতে চরম দুর্ভোগে নগরবাসী

শনিবার গভীর রাত থেকে টানা মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে রাজধানী ঢাকা। রবিবার ভোর থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়ায় মিরপুর, শেওড়াপাড়া, কালশী, মতিঝিল, নয়াপল্টন, ধানমন্ডি, গ্রিনরোড, ইসিবি চত্বর ও পুরান ঢাকার বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে যায়।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অল্প সময়ে এত বেশি বৃষ্টির কারণেই রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।আরও  পড়ুন, চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী, চলছে ত্রাণ ও চিকিৎসাসেবাসপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। অনেক এলাকায় হাঁটুপানি, কোথাও আবার কোমরসমান পানি জমে যান চলাচল ব্যাহত হয়েছে। গণপরিবহন সংকটের পাশাপাশি বেড়েছে রিকশা ও সিএনজির ভাড়াও।জলাবদ্ধতার কারণে অনেকেই অফিসে যেতে পারেননি। কেউ ছুটি নিয়েছেন, আবার কেউ বাসা থেকেই অফিসের কাজ করছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা-সহ দেশের কয়েকটি বিভাগে আরও ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন অনেক নগরবাসী।

টানা বর্ষণে জলমগ্ন ঢাকা রাতভর বৃষ্টিতে চরম দুর্ভোগে নগরবাসী