মুক্তিযুদ্ধের শহীদদের নির্ভুল তালিকা তৈরিতে সরকারি উদ্যোগ: প্রধানমন্ত্রী
মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ শুরু করেছে সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। গবেষণার ভিত্তিতে গ্রহণযোগ্য তালিকা প্রণয়ন করে শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের লক্ষ্য নিয়ে কাজ চলছে।তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। কিন্তু স্বাধীনতার পর শহীদদের নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি। বরং রাজনৈতিক প্রভাবের কারণে এ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।আরও পড়ুন, দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের রায় ঘোষণা ২৮ জুলাইঅন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, চট্টগ্রাম সমুদ্রবন্দরের সক্ষমতা বাড়াতে বে-টার্মিনাল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চালু হলে বড় আকারের মাদার ভেসেল সরাসরি চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারবে, ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে।তিনি আরও বলেন, বন্দরের কোনো কাজে দুর্নীতির অভিযোগ উঠলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রধানমন্ত্রী গোল্ডকাপ টুর্নামেন্ট চালুর পরিকল্পনার কথাও জানান।শহীদদের সঠিক তালিকা প্রণয়ন, বন্দর উন্নয়ন এবং ক্রীড়া বিকাশে সরকারের এসব উদ্যোগের কথা সংসদে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।