আন্তর্জাতিক অঙ্গনে মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা সেনাপ্রধানের
আন্তর্জাতিক পরিমণ্ডলে কোর অব মিলিটারি পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে কোরটির প্রতিটি সদস্যকে অভিনন্দন জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার সাভারের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে কোর অব মিলিটারি পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। একই দিনে রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনও অনুষ্ঠিত হয়।দুই সম্মেলনেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান।আরও পড়ুন, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুআইএসপিআর জানায়, মিলিটারি পুলিশের সম্মেলনে সেনাপ্রধান কোরের অধিনায়ক ও কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়া হয়।সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোর অব মিলিটারি পুলিশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশসেবায় তাদের অবদানের কথা তুলে ধরেন সেনাপ্রধান।পরে আরভিঅ্যান্ডএফ কোরের সম্মেলনেও বক্তব্য দেন তিনি। সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এ কোরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে প্রযুক্তিগত উন্নয়ন ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।এ সময় ফার্মসমূহের উৎপাদন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।