দৈনিক সংবাদ দিগন্ত

রায়হান হত্যা: গ্রেফতার দুই প্রধান আসামি, মিলল হত্যার আলামত

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় কাস্টমস সিপাহী রায়হান তালুকদার হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি রাজু মির্জা ও জিতুলকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) শুভ্র সাহার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের পর বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত আসামিদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল ও সংশ্লিষ্ট বিভিন্ন স্থান থেকে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করে পুলিশ।এ সময় একটি চাপাতি, একটি চাকু, লোহার রড, মরদেহ টুকরা করার কাজে ব্যবহৃত ‘খাইট্রা’ রক্তমাখা বিছানার চাদর এবং নিহত রায়হান তালুকদারের পরনের পাঞ্জাবি ও পায়জামা উদ্ধার করা হয়।সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) এস এম হাসান ইসরাফীল জানান, গত ২৭ জুলাই ফুলবাড়ীয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।তিনি জানান, গত ২ আগস্ট রায়হান তালুকদারের বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে তিনটি ট্রাভেল ব্যাগ এবং একটি বিছানার চাদরে মোড়ানো অবস্থায় মরদেহের ১৫টি টুকরা উদ্ধার করা হয়। আরও  পড়ুন, টাঙ্গাইলে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিতএ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।ঘটনার পর থেকেই বাড়ির কেয়ারটেকার রাজু মির্জা ও জিতুল আত্মগোপনে চলে যান। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের খুঁজতে থাকে। পরবর্তীতে গত ৫ আগস্ট এ ঘটনায় মামলা দায়ের করা হলে তদন্ত আরও জোরদার করা হয়।মামলা হওয়ার পর থেকে প্রায় ২১ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল তদন্তকারী দল। একপর্যায়ে গত মঙ্গলবার দিবাগত রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে রাজু মির্জা ও জিতুলকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদ এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ঘটনাস্থলসহ বিভিন্ন স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারে অভিযান চালানো হয়।পুলিশ বলছে, গ্রেফতার দুই আসামিকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে রায়হান তালুকদার হত্যার পুরো রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

রায়হান হত্যা: গ্রেফতার দুই প্রধান আসামি, মিলল হত্যার আলামত