প্রশান্ত মহাসাগরে সৃষ্ট চলতি বছরের অন্যতম শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’ তাইওয়ান ও চীনের উপকূলের দিকে প্রবল বেগে ধেয়ে আসছে। ঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটার ছাড়িয়ে গেছে। এর প্রভাবে তাইওয়ানের স্থলভাগে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় অন্তত ১২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। দ্বীপটির দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করা এই টাইফুনটি উত্তর-পূর্ব উপকূল ঘেঁষে অতিক্রম করার সময় কিছুটা দুর্বল হতে পারে বলে আবহাওয়া সংস্থাগুলো জানিয়েছে।আরোও পড়ুন,মার্ক রুবিওকে তাজ হোটেলে নিয়ে জয়শঙ্করের নীরব বার্তাতাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) জানিয়েছে, টাইফুনটির ব্যাসার্ধ প্রায় ৩২০ কিলোমিটারে বিস্তৃত হওয়ায় এর প্রভাব প্রায় দুই দিন স্থায়ী হতে পারে। উপকূলীয় শহরগুলোতে ৬ মিটারের বেশি উঁচু ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় মোবাইল ফোনে বিশেষ সতর্কতা পাঠানো হয়েছে এবং রাজধানী তাইপের কাছাকাছি পাহাড়ি অঞ্চলে প্রায় এক মিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় দেশটির প্রেসিডেন্ট লাই চিং-তে জনসাধারণকে পাহাড়ি ও উপকূলীয় এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন। এদিকে তাইওয়ানের পাশাপাশি জাপানের প্রধান বিমান সংস্থাগুলোও শতাধিক অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে, যার ফলে হাজার হাজার যাত্রীর ভ্রমণ বিঘ্নিত হচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।