মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে শিগগিরই বড় ধরনের অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে রোববারের মধ্যেই ঘোষণা আসতে পারে, যা যুদ্ধের আনুষ্ঠানিক অবসানের পথ তৈরি করতে পারে। ভারত সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ববাসী ‘সুখবর’ পেতে পারে। তিনি দাবি করেন, এই সংঘাতের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত লক্ষ্য অর্জনে সফল হয়েছে।আরও পড়ুন, স্বামীর ক্যানসারের কারণে জাতীয় গোয়েন্দা প্রধানের পদ ছাড়ছেন তুলসী গ্যাবার্ডরুবিওর ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি সমঝোতা চান, যাতে ভবিষ্যতে ইরানকে আর পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ভয় বা উদ্বেগের কারণ মনে না করা হয়। একই সঙ্গে হরমুজ প্রণালির নিরাপদ চলাচল নিশ্চিত করাও আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ। আরও পড়ুন, ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে সংযুক্ত আরব আমিরাতএদিকে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সমঝোতার আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা করছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বরং ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়ে এখনো কোনো চুক্তি হয়নি এবং তা ভবিষ্যৎ আলোচনার অংশ হতে পারে।আরও পড়ুন, পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২৪অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র, ইরান ও কয়েকটি দেশের মধ্যে একটি সমঝোতা প্রায় চূড়ান্ত অবস্থায় রয়েছে এবং আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় আছে। তিনি বলেন, চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে সম্ভাব্য এই সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেই মতভেদ দেখা দিয়েছে। রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মতো নেতারা ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল বা তেল রপ্তানির সুযোগ দেওয়ার যেকোনো পদক্ষেপের বিরোধিতা করেছেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।