দৈনিক সংবাদ দিগন্ত

আমার কলিজার টুকরা ছোট্ট মেয়ে সিদরাতুল মুনতাহা রুহি আজ জন্মদিন

আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের একটি দিন। আজ আমার কলিজার টুকরা, আমার ছোট্ট মেয়ে সিদরাতুল মুনতাহা রুহির প্রথম জন্মদিন। বাবা হয়ে তোমার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে রইল অফুরন্ত ভালোবাসা, দোয়া ও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ছোট্ট মামনি, তুমি যেখানেই থাকো, সবসময় ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসিখুশি থেকো। তোমার মুখের এই মায়াবী হাসিটা যেন সারাজীবন অটুট থাকে এটাই তোমার বাবার সবচেয়ে বড় চাওয়া। আরও  পড়ুন, স্টুডিও ভাঙচুরের ঘটনায় মামলা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী তোমার জন্য এবং আমার প্রিয় জুনায়েদ জান্নাতের জন্য তোমাদের এই গরিব বাবার ভালোবাসা সারাজীবন একই রকম থাকবে। পৃথিবীর কোনো কিছুর বিনিময়েই তোমাদের প্রতি আমার ভালোবাসা কমবে না।  মহান আল্লাহ যেন সবসময় তোমাদের দুজনকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন এবং জীবনের প্রতিটি পদক্ষেপে তাঁর রহমত ও হেফাজতে রাখেন। শুভ জন্মদিন, আমার ছোট্ট মামনি সিদরাতুল মুনতাহা রুহি। তোমার বাবা তোমাকে অনেক অনেক ভালোবাসে।

আমার কলিজার টুকরা ছোট্ট মেয়ে সিদরাতুল মুনতাহা রুহি আজ জন্মদিন