বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১৪ জুলাই ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত, এজাহারভুক্ত এবং মাদক মামলার আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ জানায়, অন্যান্য ধারার একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে মোঃ শামীম হোসেন সরকার (৫৫)-কে গ্রেফতার করা হয়েছে।ছাড়া মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আরও পড়ুন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে পুলিশের সচেতনতামূলক অভিযানএ ঘটনায় সামারি ট্রায়ালে বিচারের জন্য বৃষ্টি আক্তার (২৫) এবং মোঃ আকাশ (২২)-কে গ্রেফতার করা হয়েছে।অভিযানে একটি জিআর পরোয়ানাভুক্ত মামলার আসামি মোঃ রাজিব হোসেন (৩০)-কেও গ্রেফতার করা হয়।অন্যদিকে, জিএমপি অধ্যাদেশের প্রসিকিউশন মামলায় মোঃ রবিন হোসেনকে গ্রেফতার করা হয়েছে।বাসন থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকলকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।