নওগাঁর পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে অবৈধ মাদকদ্রব্য সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।শুক্রবার (৪ জুলাই) রাতে পরিচালিত এ অভিযানে মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করে পত্নীতলা থানা পুলিশ।আরও পড়ুন , ধামইরহাটে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, পুলিশি অভিযানে গ্রেপ্তার প্রধান অভিযুক্তপুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন। সাজা কার্যকরের জন্য পরে তাদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।