দৈনিক সংবাদ দিগন্ত

গাজীপুরে বাসন থানার অভিযানে ৭ আসামি আটক

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, ডাকাতি প্রস্তুতি, গ্রেফতারি পরোয়ানা ও জিএমপি অধ্যাদেশের বিভিন্ন মামলায় ৭ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ১৯৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি হাসু বেপারী (২৫) কে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে গাজীপুর সদর এলাকায় বসবাস করলেও তার স্থায়ী বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়।এছাড়া ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ সামারি ট্রায়ালে বিচারের আসামি মোঃ মনির (৩৮) এবং ১ পিস ইয়াবা ট্যাবলেটসহ সামারি ট্রায়ালে বিচারের আসামি মোছা. দোলনা বেগম (২৫) কে গ্রেফতার করা হয়েছে।আরও  পড়ুন, ধসে বন্ধ সড়ক পরিষ্কার করে মানুষের দুর্ভোগ কমালেন লামার ভিডিপি সদস্যরাডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে মোঃ সাইফুল ইসলাম মিনহাজ (২২) কে আটক করা হয়। তিনি গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা মধ্যপাড়া এলাকার বাসিন্দা।এদিকে আদালত কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মোঃ আলী হোসেন (৪৯) এবং মোঃ সোহাগ মিয়া (২৬) কে গ্রেফতার করে পুলিশ।অন্যদিকে জিএমপি অধ্যাদেশের প্রসিকিউশন মামলার আসামি রেদোয়ান আহাম্মেদ নিলয় (২২) কে গ্রেফতার করা হয়েছে। তিনি বাসন থানার চান্দনা পূর্বপাড়া এলাকার বাসিন্দা।বাসন থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

গাজীপুরে বাসন থানার অভিযানে ৭ আসামি আটক