গ্রীষ্মকালীন সামরিক মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সিংগাইরে সেনা ক্যাম্পে
মানিকগঞ্জের সিংগাইরে সাভার সেনানিবাসের গ্রীষ্মকালীন মহড়ার অংশ হিসেবে স্থাপিত সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করে দেশসেবায় পেশাদারিত্ব ও সততার ওপর গুরুত্বারোপ করেন তিনি।মঙ্গলবার সকাল ৯টা ৪২ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুতক্ষিরা এলাকায় ধলেশ্বরী নদীর তীরবর্তী হায়দারের কাঠবাগানে স্থাপিত ৮ বীরের অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্পে অবস্থান করেন প্রধানমন্ত্রী।সেখানে তিনি চলমান গ্রীষ্মকালীন মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রশিক্ষণরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।আরও পড়ুন, আজ ৭ জুলাই: ‘বাংলা ব্লকেড’-এ থমকে গিয়েছিল রাজধানী ও মহাসড়কএ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সেনাবাহিনীর দক্ষতা ও প্রস্তুতি দেশের নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন তিনি।পরিদর্শনকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক, ৮১ ও ৭১ ব্রিগেডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সিংগাইর থেকে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা দেন।