দৈনিক সংবাদ দিগন্ত

‘মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশেই যথেষ্ট’ : প্রধানমন্ত্রীর মন্তব্যে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও পাঁচ কর্মকর্তার প্রস্তাবিত যুক্তরাষ্ট্র সফর নিয়ে করা এক মন্তব্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন প্রধানমন্ত্রী।জানা গেছে, মশক নিয়ন্ত্রণ ও নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের অনুমোদন চেয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সারসংক্ষেপ পাঠানো হয়। সফরটির ব্যয় বহনের কথা ছিল বিদেশি প্রতিষ্ঠান ভ্যালিয়েন্ট বায়োসায়েন্স এলএলসির।এ প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, ‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই।আরও  পড়ুন , ৩৪ জেলায় তাপপ্রবাহের দাপট , গরমে নাজেহাল জনজীবন দেশেই সন্ধ্যার পর কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’প্রধানমন্ত্রীর এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের প্রয়োজনীয়তা ও জনস্বার্থের বিষয়টি নতুন করে মূল্যায়নের বার্তা হিসেবে দেখছেন।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।আরও  পড়ুন , আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ৩ জুনের মধ্যে তদন্ত রিপোর্ট

‘মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশেই যথেষ্ট’ : প্রধানমন্ত্রীর মন্তব্যে