দৈনিক সংবাদ দিগন্ত

ঢামেকে অসুস্থ কারাবন্দির মৃত্যু, ময়নাতদন্তের জন্য মর্গে মরদেহ

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেখ আহমেদ আলী নামে এক অসুস্থ কারাবন্দির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।কারা সূত্র জানিয়েছে, শেখ আহমেদ আলী একটি চেক-সংক্রান্ত মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বন্দি ছিলেন।মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। আরও  পড়ুন, বংশালে দাম্পত্য কলহের জেরে স্বামীর মৃত্যু, দ্বিতীয় স্ত্রীকে ঘিরে তদন্তে পুলিশসেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত ৯টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুর কারণ নির্ধারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর কারাবন্দির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

ঢামেকে অসুস্থ কারাবন্দির মৃত্যু, ময়নাতদন্তের জন্য মর্গে মরদেহ