দৈনিক সংবাদ দিগন্ত

‘এক হাজার টাকার ভাড়া’ ধরতে গিয়ে আর ফেরা হলো না মহসিনের

যশোরের মনিরামপুর উপজেলার পারখাজুরা বাওড় থেকে মহসিন (২৩) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রামপুর ঘাটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মহসিন চালুয়াহাটি গ্রামের জাহেদ মোল্যার ছেলে। পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে ভ্যান নিয়ে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর বৃহস্পতিবার স্থানীয়দের খবরে পুলিশ মরদেহ উদ্ধার করে।আরও পড়ুন. কসবায় উত্তরা ব্যাংকের কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলী গ্রেপ্তারস্বজনদের দাবি, মহসিনের সঙ্গে থাকা ভ্যান ও মোবাইল ফোন ছিনতাই করে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বাওড়ে ফেলে গেছে। নিহতের বড় ভাই জানান, শেষবার দেখা হওয়ার সময় মহসিন বলেছিলেন, ‘এক হাজার টাকার একটা বড় ভাড়া ধরে আসি’—এরপর আর তার খোঁজ মেলেনি।মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, মরদেহটি পচে গেছে এবং শরীরে দৃশ্যমান বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

‘এক হাজার টাকার ভাড়া’ ধরতে গিয়ে আর ফেরা হলো না মহসিনের