দৈনিক সংবাদ দিগন্ত

ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে বাংলাদেশ সরকারের মন্ত্রীসভায় দেখতে চাই - হাফেজ দেলোয়ার

ঢাকা - ১৯ ( সাভার - আশুলিয়া ) আসনের মাননীয় সাংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে বাংলাদেশ সরকারের মন্ত্রীসভায় দেখতে চান সাভার থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ মোঃ দেলোয়ার হোসেন । ঢাকা-১৯ ( সাভার - আশুলিয়া ) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু একজন চিকিৎসক হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন । কিন্তু সাধারণ মানুষকে ভালোবেসে মানুষের সেবা করার জন্য সরকারি চাকরি ছেড়ে দেন । চিকিৎসক ও বিসিএস ক্যাডার হিসেবে কর্মজীবনে দক্ষতা, সততা ও মানুষের সেবার মাধ্যমে নানান ধরনের  অভিজ্ঞতা অর্জন করেছেন । তাঁর শিক্ষাগত যোগ্যতা, প্রশাসনিক অভিজ্ঞতা এবং মানুষের সঙ্গে সহজ-সরল আচরণ তাঁকে একজন আদর্শবান জনপ্রতিনিধি হিসেবে পরিচিত করেছে । সালাউদ্দিন বাবুর বাবা দেওয়ান মোঃ ইদ্রিস ছিলেন সাবেক ঢাকা - ১২ বর্তমানে ঢাকা  - ১৯  ( সাভার - আশুলিয়া  )  আসনের সাবেক সাংসদ সদস্য । যিনি সারাজীবন সাভারের মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন । বাবার মতোই সাভারের মানুষের জন্য বর্তমানে কাজ করে যাচ্ছেন সালাউদ্দিন বাবু । শুধুমাত্র সকল শ্রেণী পেশার মানুষের সেবা করার জন্য সরকারি চাকরি ছেড়ে এসেছেন রাজনীতির মাঠে । কাজের মাধ্যমে জয় করেছেন মানুষের মন ।কেন তাঁকে মন্ত্রীসভায় দেখতে চান এই বিষয়ে জানতে চাইলে হাফেজ মোঃ দেলোয়ার বলেন -" চিকিৎসক ও বিসিএস ক্যাডার হওয়ার কারনে স্বাস্থ্যসেবা ও প্রশাসন দুই ক্ষেত্রে তার রয়েছে  বাস্তব অভিজ্ঞতা । তিনি বাংলাদেশ সরকারের মন্ত্রীসভায় জায়গা পেলে এই বাস্তব অভিজ্ঞতা কাজে আসবে সরকারের । উপকৃত হবে দেশ ও জাতি । মানুষের সেবা যার মূল লক্ষ তাকে রুখে দেওয়ার সাধ্য কারো নেই । বিভিন্ন সময় নানা প্রতিকূলতার সৃষ্টি হলেও জনগণ থেকে তাকে আলাদা করা যায়নি । সকল ষড়যন্ত্রকে ভেদ করে দাড়িয়েছেন মানুষের পাশে । জনগণের দুঃখ - দুর্দশা লাঘবের জন্য তিনি ছুটে চলছেন সাভারের এক প্রান্ত থেকে অপর প্রান্তে । আরও  পড়ুন, নতুন ৩৩ কেভি লাইনের কাজ, বড়াইগ্রামে ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ স্মার্ট ও শিক্ষিত নেতৃত্ব - আধুনিক বাংলাদেশ গড়তে জ্ঞান, প্রযুক্তি ও দক্ষ প্রশাসনের কোন বিকল্প নেই ।এগুলোর সঠিক গুরুত্ব তিনি বোঝেন । এর ফলে লেখাপড়ার প্রতি তিনি সব সময় গুরুত্ব দেন । শুধু লেখাপড়া নয় এর পাশাপাশি খেলাধুলার বিষয়ে সব সময় তরুণ প্রজন্মকে উৎসাহ দেন । এর মূল উদ্দেশ্য আগামী প্রজন্ম যেন মাদক থেকে দুরে থাকে এবং আগামীর বাংলাদেশ যেন একটি সুন্দর ও সুখী - সমৃদ্ধ  বাংলাদেশ হয় ।ভদ্র ও মার্জিত ব্যক্তিত্ব - সাধারণ মানুষের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ আচরণ,  নম্রতা এবং ভদ্রতা প্রশংসনীয় । সহজেই মিশে যান সাধারণ মানুষের সাথে । ধনী - গরীব সবাই তার কাছে সমান । কখনোই ভেদাভেদ সৃষ্টি করেন না মানুষের মধ্যে ।জনপ্রিয় ও জনবান্ধব - যে কোন  মানুষের কথা তিনি মনোযোগ সহকারে শোনেন এবং ঐ কথার যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করেন । এলাকার মানুষের পাশে সব সময় থাকার কারনে দল - মত, ধর্ম - বর্ণ  নির্বিশেষে সকলের কাছে তিনি অনেক জনপ্রিয় একজন মানুষ ।অভিজ্ঞতা ও নেতৃত্বের সমন্বয়  - একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবা এবং একজন বিসিএস ক্যাডার হিসেবে প্রশাসনিক অভিজ্ঞতা এই দুইয়ের সমন্বয় তাঁকে মন্ত্রী হিসেবে কার্যকর ভূমিকা রাখার সুযোগ দিতে পারে । তার এই বাস্তব অভিজ্ঞতা বাংলাদেশ সরকারের মন্ত্রীসভাকে করবে আরও গতিশীল ও শক্তিশালী । আমি বিশ্বাস করি, ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর মতো দক্ষ, অভিজ্ঞ, শিক্ষিত, ভদ্র ও জনবান্ধন মানুষকে মন্ত্রীসভায় দায়িত্ব দেওয়া হলে শুধু সাভার নয়, সমগ্র বাংলাদেশের মানুষ উপকৃত হবে  " ।সাভারের মানুষের প্রত্যাশা যোগ্যতার মূল্যায়ন হোক, অভিজ্ঞতার সঠিক ব্যবহার হোক, এবং ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে জাতীয় পর্যায়ে আরও বড় দায়িত্ব দেওয়া হোক । সাভারের উন্নয়ন এবং যোগ্য নেতৃত্বের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ । সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করবে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ।

ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে বাংলাদেশ সরকারের মন্ত্রীসভায় দেখতে চাই - হাফেজ দেলোয়ার