শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে সনাতন ধর্মাবলম্বীদের জনপদ। শনিবার (১৭ অক্টোবর) থেকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। দেবী দুর্গার আরাধনা,পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখরিত হয়ে উঠবে পূজামণ্ডপগুলো। ইতোমধ্যে পূজাকে কেন্দ্র করে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুর্গোৎসব উপলক্ষে মণ্ডপগুলো সাজানো হয়েছে নানা রঙের আলোকসজ্জা দৃষ্টিনন্দন প্রতিমা ও বাহারি সাজে। পূজারীদের পদচারণা, ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে উৎসবের আবহ ছড়িয়ে পড়বে চারদিকে। পূজাকে ঘিরে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উচ্ছ্বাস। পূজা উদযাপন কমিটির সদস্যরা জানান, আরও পড়ুন,গোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর উদ্যোগ ‘বলুন’ পরিচয় গোপন রেখে হয়রানির বিরুদ্ধে প্রতিবাদসুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপের সৌন্দর্যবর্ধন, দর্শনার্থীদের চলাচল এবং সার্বিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্টরা কাজ করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তাঁরা। শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় উপাসনার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সম্প্রীতি সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক মিলনমেলায় পরিণত হয়। এ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে ওঠে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতির বন্ধন।পূজার আনন্দ নির্বিঘ্ন করতে আয়োজকরা দর্শনার্থীদের শৃঙ্খলা বজায় রাখা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হবে,এমন প্রত্যাশা সবার।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।